২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টা হরতালের ২য় দিনে ময়মনসিংহে মিছিল করেছে করেছে শহর জামায়াত।

আজ সোমবার সকালে ময়মনসিংহ শহর জামায়াতরে সেক্রেটারি শহীদুল্লাহ কায়সারের নেতৃত্বে শহরের জেলা স্কুল মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউল হল মোড়ে গিয়ে সংক্ষপ্তি সমাবেশের মাধ্যমে শেষ হয় ।

এ সময় শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য আল হেলাল তালুকদার, আনোয়ার হাসান সুজন, শিবিরের শহর সেক্রেটারি রেজাউল করিম, জেলা উত্তর সভাপতি আব্দুল বারী, সেক্রেটারি মাহবুব আকন্দ, জেলা দক্ষিণ সভাপতি ওয়ালীউল্লাহ মুজাহিদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইআর