সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় অস্ত্রসহ আব্দুর রহমান মোল্লা (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ জুন) গভীর রাতে পুলিশ উপজেলার খাস সোনামুখী উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আব্দুর রহমান মেঘুল্লা গ্রামের মৃত আব্দুস সাত্তার মোল্লার ছেলে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, আব্দুর রহমান সংঘবদ্ধ ডাকাতদলের একজন সক্রিয় সদস্য। বুধবার গভীর রাতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে খাস সোনামুখী এলাকায় অভিযান চালানো হয়। এসময় আব্দুর রহমানকে অস্ত্রসহ আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

এমই