কুষ্টিয়ার মিরপুরে অজ্ঞাতনামা এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার সময় এ লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, সকালে উপজেলার সদরপুর ইউনিয়নের পুরাতন আজমপুর এলাকার কিছু কৃষক মাঠে কাজ করতে যাওয়ার পথে জিকে সেচ প্রকল্পের ক্যানেলের ধারে এ লাশ পড়ে থাকতে দেখে।
তারা আমলা পুলিশ ক্যাম্পে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে এ লাশ উদ্ধার করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আমলা পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, সকালে এ লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ লাশের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এমকে