জিয়ানগরে শিক্ষক সমিতির মানববন্ধন পালন হয়েছে। রোজ মঙ্গলবার জিয়ানগর বাজারের সদর রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

১ লা জুলাই ২০১৫ থেকে নতুন জাতীয় বেতন স্কেলে শর্তহীন ভাবে অন্তরভুক্ত ও শিক্ষা ব্যবস্থা জাতীয় করনের দাবীতে কেন্দ্রীয় কমিটির কর্মসুচীর অংশ হিসেবে বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) জিয়ানগর উপজেলা শাখার উদ্দেগে মানববন্ধনে বক্তব্য রাখেন জিয়ানগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম খান ও জিয়ানগর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জাকারিয়া হোসেন।

বক্তারা বলেন অভিলম্বে আমাদের দাবী মেনে নেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। এতে প্রায় অর্ধ শতাধিক শিক্ষক/শিক্ষিকা অংশ গ্রহন করেন।

এসএইচ