ব্রাহ্মণবাড়িয়ার কসবায় লাইন সংস্কার শেষে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১০টা ৫০ মিনিট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) নাসির উদ্দিন আহমেদ।

তিনি বলেন, লাইন সংস্কারের কাজ শেষে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় যাত্রীবাহী দুই ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছে।

এএস