বরিশাল সিটি করপোরেশনের ২০১৬-১৭ অর্থবছরের ৪৪৪ কোটি ১০ লাখ ৫৮ লাখ ৭৬৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে সিটি মেয়র আহসান হাবিব কামাল এ বাজেট ঘোষণা করেন।
প্রস্তাবিত বাজেটে সিটি করপোরেশনের বিভিন্ন খাত থেকে আয় দেখানো হয়েছে ১১৮ কোটি ৯৫ লাখ ৫৮ হাজার ৭৬৫ টাকা। সরকারি সাহায্য এবং বিভিন্ন দাতা সংস্থা থেকে সম্ভাব্য অনুদান ধরা হয়েছে ৩২৫ কোটি ৫ লাখ টাকা।
এমএনজে





