ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলায় লিটন আলী (২৮) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকালে পুলিশ দোড়া গ্রাম থেকে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তিনি ওই গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে।
ঝিনাইদহ এসপি মো. আলতাফ হোসেন পরিবারের বরাত দিয়ে জানান, লিটন আলী সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। মঙ্গলবার সকাল ৯টার দিকে নিজ বাড়ির রাস্তার পাশে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে নিহতের পরিবারের লোকজন পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
ঢাকা, ০১ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস





