দিনাজপুরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ছবি তুলা ও খবর প্রচারে বিরত রয়েছে দিনাজপুর সাংবাদিক সমাজ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রনালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের স্কুল ও মাদরাসা ক্রীড়া সমিতির তত্বাবধানে এবং দিনাজপুর শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় ৫দিন ব্যাপী এ প্রতিযোগীতায় উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের তথ্য নিতে ও ছবি তুলতে বিঘ্নতা সৃষ্টি করে কতৃপক্ষ।

এবং অত্র অনুষ্ঠানে সাংবাদিকদের নিয়ে কটুক্তি করা হয়। এতে সাংবাদিকদের মাঝে ব্যপক ক্ষোভের সঞ্চার হয়।

এ ব্যাপারে দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি চিত্ত ঘোষ এবং সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল এক বিবৃতিতে ৪৪ তম গ্রীস্মকালীন জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতা ব্যবস্থাপনা কমিটির এধরনের আচরনে নিন্দা প্রকাশ করেছেন।

তারা বলেন উক্ত অনুষ্ঠানে প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং ইলেকট্রনিক মিডিয়ার ফটো সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু অনুষ্ঠানে ছবি তুলতে বাধা দেওয়া রীতিমত সাংবাদিক নীতিমালার পরিপন্থি। মাইকে সাংবাদিকদের সম্পর্কে কটুক্তি করা হয়েছ। জাতীয় পর্যায়ে এ ধরনের অনুষ্ঠানে আয়োজকদের এ ধরনের আচরন কাম্য হতে পারে না। ব্যবস্থাপনা কমিটি আগামীতে এ ধরনে অনুষ্ঠানে আরো সচেতন এবং আন্তরিক হবেন এ প্রত্যাশা দিনাজপুরের সাংবাদিক সমাজের।

উল্লেখ্য- শিক্ষা মন্ত্রনালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের স্কুল ও মাদরাসা ক্রীড়া সমিতির তত্বাবধানে এবং দিনাজপুর শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় ৫দিন ব্যাপী এ প্রতিযোগীতায় দেশের ৯টি শিক্ষা বোর্ড থেকে ৪২৪ জন প্রতিযোগী অংশ নিয়েছে।

এআই