হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিন কেজি ওজনের ৩০টি সোনার বারসহ লিটন মিয়া (৩৫) নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক, গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর থেকে আসা ওই যাত্রীকে গ্রিন চ্যালেন পার হওয়ার সময় আটক করা হয়। লিটন মিয়া টাঙ্গাইলের শওকত আলীর ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করে শুল্ক, গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী কমিশনার উম্মে নাহিদা জানান, লিটন মিয়া গত তিন মাসে বেশ কয়েকবার বিদেশ ভ্রমণ করেন।

সোমবার টিআর ২৬৫ ফ্লাইটে তিনি সিঙ্গাপুর থেকে ঢাকার হযরত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে তল্লাশি করে তার কাছ থেকে ৩০টি সোনার বার জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

এআর