খুলনায় বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে ডেঙ্গুতে আক্রান্ত এক বৃদ্ধ মারা গেছেন। ইব্রাহিম শেখ নামের ওই বৃদ্ধ খুলনার দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী গ্রামের বাসিন্দা। তিনি বেসরকারি সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. প্রিয় গোপাল বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, ইব্রাহিমকে বুধবার এখানে আনার পর রক্ত পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে।
ইব্রাহিমের ছেলে ইবনুল হাসান মিনার জানান, তার বাবার জ্বর ও শ্বাসকষ্ট হাওয়ায় গত মঙ্গলবার খুলনার ইসলামী ব্যাংক হাসপাতাল ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বুধবার রাতে তাকে সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
রক্ত পরীক্ষা করার পর বৃহস্পতিবার সকালে চিকিৎসকরা জানান তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত।
এমআর





