কুষ্টিয়ার দৌলতপুরে বিলের পানিতে ডুবে মিম (১০) ও ঋতু (৯) নামের দুই স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার বেলা ১২টার দিকে উপজেলার দাড়পাড়া গ্রামের গইড়ির বিলে সাঁতার শিখতে গিয়ে তাদের মর্মন্তিক মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, ওই গ্রামের সুকচাঁদের মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী মিম ও তার ছোট খালা রিয়াজুল হকের মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী রিতু (৯) বাড়ির পার্শ্ববর্তী গইড়ির বিলে বোতল নিয়ে সাঁতার শিখছিল।
এসময় বোতলটি তাদের হাত থেকে ফসকে গেলে তারা দুইজনই পানিতে ডুবে যায়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, মিম দাড়েরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি ও ঋতু তৃতীয় শ্রেণির ছাত্রী।
সাঁতার শিখতে গিয়ে অসাবধানতা বসত তাদের মৃত্যু হয়। দুই শিশুর মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া।
এসএইচ





