জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব কাজী রেজাউল হক।
মঙ্গলবার জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদেবার্তা এ তথ্য জানানো হয়।
কাজী রিয়াজুল হক এর আগে ২০১০ সাল থেকে ২০১৬ সালের ২২ জুন পর্যন্ত সংস্থাটির সার্বক্ষণিক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, জাতীয় মানবাধিকার কমিশনের প্রথম চেয়ারম্যান হিসেবে পরপর দুই মেয়াদে দায়িত্ব করেন অধ্যাপক ড. মিজানুর রহমান। গত ২৩ জুন সংস্থাটি থেকে বিদায় নেন তিনি।
অধ্যাপক ড. মিজানুর রহমান ২০০৯ সালের জুন মাসে ওই পদে নিয়োগ পায়েছিন। আইন অনুযায়ী সংস্থাটির চেয়ারম্যানের মেয়াদ তিন বছর।
এমবি





