‘নারীর ক্ষমতায়ন-মানবতার উন্নয়ন’ এই শ্লোগানকে সামনে রেখে সাভারে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণি-পেশার নারী কর্মীরা।
শুক্রবার সকাল ১১টায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভার পৌর এলাকার গেন্ডা বাস-স্ট্যান্ডে উপজেলা নারী পরিষদের আয়োজনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা নারীর অধিকার প্রতিষ্ঠায় সরকারকে এগিয়ে আসার আহব্বান জানান। এ সময় দেশের চলমান সহিংসতা বন্ধে সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণেরও করার আহ্বান তারা।
মানববন্ধনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার জাহান, জাতীয় মহিলা সংস্থা সাভার শাখার চেয়ারম্যান শবনম তাহমিনা কবির, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি মিসেস পারভিন ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার নারীরা উপস্থিত ছিলেন।
এএইচ





