শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।

আজ (রোববার) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এ সৌজন্য সাক্ষাৎ করেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন জেনারেল আজিজ আহমেদ।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বৈঠককালে তাঁরা বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নের বিষয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রী সাফল্যের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনী প্রধানের প্রশংসা করেন।  

জেনারেল বেলাল বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন এবং সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে তাকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  

এরপর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নবনিযুক্ত নেপালের রাষ্ট্রদূত অধ্যাপক ড. চপ লাল ভুষাল।

এসময় উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রী মুখ্য সচিব নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

এমবি