রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরো ১০ জন।

সোমবার রাতে উপজেলার জিগারতল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কিয়ামুল হক রাজু (৪০) ও সৌরভ কুমার (৪৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বগুড়া থেকে সৈয়দপুরগামী বিআরটিসির যাত্রীবাহী একটি বাস জিগারতল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি খাদে পড়ে ঘটনাস্থলে একজন নিহত হন।

আহত হন আরো ১১ জন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।

এমআর