রাজধানীর গাবতলীতে খালেক পেট্রোল পাম্প এলাকায় প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪টি বিদেশী পিস্তলসহ তিনজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
বুধবার সকাল ৭টার দিকে এ অভিযান পরিচালিত হয়। তবে অভিযানের ব্যাপারে মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্যে পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী আক্তার হোসেন জানান, পেট্রোল পাম্প এলাকা দিয়ে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-১১৩৫৩৪) যাওয়ার সময় গোয়েন্দা পুলিশের জ্যাকেট পরিহিত একটি দল গাড়িটিকে থামায়। পরে গাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়।
জেআই





