রাজধানীর রমনা থানার ওয়্যারলেস বেপারী গলিতে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাথে বন্দুকযুদ্ধে এক অজ্ঞাত পরিচয় যুবক নিহত হয়েছেন।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান খান বলেন, ‘রবিবার রাত সাড়ে ৩টার দিকে ডিবির সাথে বন্দুকযুদ্ধের একপর্যায়ে ঐ যুবক আহত হয়ে রাস্তায় পড়ে থাকেন। এরপর ভোর সাড়ে ৪টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তবে ডিবির কার সাথে বা কেন ওই যুবক বন্দুকযুদ্ধে লিপ্ত হয়েছিলেন এ ব্যাপারে কিছু জানাননি মিজানুর রহমান।

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ