যশোরের পৃথক অভিযানে ১৮২ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়িকে আটক করেছে র্যাব যশোর-৬ এর সদস্যরা।
মঙ্গলবার যশোরে বাঘারপাড়া এলাকা ও যশোর শহরের নাজির শংকারপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন সরোয়ার মোল্লা (৫৫) ও শাহানুর রহমান।
যশোর র্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুরত আলম জানান, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ১৮২ বোতল ফেন্সিডিলসহ দুই জনকে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় ও বাঘারপাড়া থানায় একটি করে মাদক মামলা দায়ের করা হয়েছে।
জেড





