২০১৪-১৫ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় সিরাজগঞ্জের বিভিন্ন জলাশয়ে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার শিয়ালকোলের ব্রক্ষখোলা মৎস্য অভয়াশ্রমে মৎস্য অবমুক্ত করার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা সেলিনা বেগম স্বপ্না।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাত্তার শিকদার, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মহর আলী, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আবুল হোসেন শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজামাল আকন্দসহ মৎস্য অধিদপ্তরের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি. জেআই