গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বি ১৪ প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘণের দায়ে এসব প্রার্থীর প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
শনিবার সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হাবিবুল আলম এ অর্থদন্ড দেন।
আচরণ বিধি লঙ্ঘণকারী চেয়ারম্যান পদ প্রার্থীরা হলেন- বামনডাঙ্গা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সমেশ উদ্দিন বাবু (নৌকা), জাপা মনোনীত প্রার্থী রেজাউল হক রেজা (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী সসম উদ্দিন বাকশা (চশমা), জাহিদুল ইসলাম জাভেদ (ঘোড়া) ও সোনারায় ইউনিয়নের আ’লীগ মনোনীত প্রার্থী-সৈয়দ বদিরুল আহসান সেলিম।
এমবি





