রাজধানীর রুপনগরের মনিপুর এলাকায় বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে চার শিশু ও এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত আটজন।
বুধবার বিকাল ৪টার দিকে মনিপুরের রূপনগরের ১১ নম্বর সড়কে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়।
আহতদের উদ্ধার করে সোহরাওয়ার্দী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত আটজন।
আহতদের উদ্ধার করে সোহরাওয়ার্দী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
এটি বাসা-বাড়িতে ব্যবহারের সিলিন্ডার নয়। বেলুন ফোলানোর জন্য যে গ্যাস ব্যবহার করা হয়, সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে চার শিশুর লাশ উদ্ধার করে। এ ছাড়া একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এ ছাড়া স্থানীয়রা বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করেন।
ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই চারজন মারা যান।
এএস





