সব চিন্তাভাবনা বাদ দিয়ে খালেদা জিয়াকে ২০১৯ সালের জন্য নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শুক্রবার কাজীপুরের গান্ধাইলে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্বাস্থমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের স্বাস্থসেবা নিশ্চিতে বদ্ধপরিকর। তাই ক্ষমতায় এসে অন্যান্য উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যসেবা বৃদ্ধিতে নতুন হাসপাতাল নির্মাণসহ বন্ধ হওয়া কমিউনিটি ক্লিনিকগুলো চালু করছে।
তিনি বলেন, শুধু তাই নয় বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিনা পয়সায় ওষুধসহ চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের এ প্রবীণ নেতা বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন খালেদা জিয়া স্বাধীনতাবিরোধীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষকে পুড়িয়ে, বোমা মেরে হত্যা করেছে। দেশের উন্নয়ন ব্যাহত করার চেষ্টা করছে।
সিরাজগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ডিডি শাহীন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা বিভাগের মহা পরিচালক ওয়ালিদ হোসেন, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এমএম মোহী, সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহান সিদ্দিকী, পুলিশ সুপার মিরাজ উদ্দিন, সিভিল সার্জন ডা. শেখ মুনজুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
জেড





