কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের সাথে আলগামনের মুখোমুখি সংঘর্ষে স্বপন (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫মে) বেলা ১১টার দিকে উপজেলার আল্লারদর্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা দারা খান জানান, সকালে ভেড়ামারা থেকে মোটরসাইকেল যোগে দৌলতপুরের আল্লারদর্গা যাওয়ার পথে আল্লারদর্গা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী আলগামনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরাসইকেল চালক স্বপন গুরুতর আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ঘাতক আগলামন চালককে আটক করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।
সবুজ/জারিফ





