২০০৬ সালের ২৮ অক্টোবর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে শহর জামায়াতে ইসলামী।

বুধবার সকালে শহরের জিলা স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফুলবাড়ীয়া বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

শহর জামায়াতের সেক্রেটারি শহীদুল্লাহ কায়সারের নেতৃত্বে মিছিলটিতে উপস্থিত ছিলেন, শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য হায়দার করিম, আল হেলাল তালুকদার, শহর শিবিরের সভাপতি আবিদ হাসান ও সেক্রেটারি মো. শামসুজ্জোহা প্রমুখ।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আওয়ামীলীগের বৈঠা বাহিনী ২৮ অক্টোবরের নির্মম ও নিষ্ঠুর হত্যাকাণ্ড ঘটিয়ে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক কালো অধ্যায় তৈরি করেছে। অথচ বারবার হত্যাকারীদের বিচার দাবি করা হলেও বর্তমান অবৈধ সরকার এই হত্যাকারীদের রক্ষা করেই যাচ্ছে। কিন্তু শেষ রক্ষা হবে না, নিষ্ঠুর এই হত্যাকাণ্ডের বিচার একদিন হবেই ইন-শা-আল্লাহ।

এআই