ঘূর্ণিঝড় কোমেন বঙ্গপোসাগরে সৃষ্টি হলেও এর প্রভাব পড়েছে সারাদেশেই। সারা দেশের ন্যায় এর ছোঁয়া লেগেছে ময়মনসিংহ জেলাতেও।
গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া গুড়িগুড়ি বৃষ্টি শনিবারও দিনভর অব্যাহত রয়েছে। কখনো গুড়িগুড়ি আবার কখনো মুষল ধারে। এ যেন বৃষ্টির লুকোচুরি খেলা।
ভারী বর্ষণ না হলেও টানা দুদিনের অনবরত বৃষ্টির কারণে জনজীবন হয়ে পড়েছে অনেকটাই বিপর্যস্ত। কিছু কিছু রাস্তায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। নিম্ন আয়ের খেটে খাওয়া দিন মজুর শ্রমিকরাও পড়েন চরম বিপাকে।
বৃষ্টির কারণে কোন কাজ না থাকায় মনে কষ্ট নিয়েই পাড় করতে হচ্ছে দিন। আবার গুড়িগুড়ি বৃষ্টির পাশাপাশি হিমেল হাওয়া প্রবাহিত হওয়ায় অনেকের দেখা দিয়েছে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব।
এদিকে এ নিম্নচাপে সারাদেশে আরও দুই দিন বৃষ্টিপাত হতে পারে এবং দিন স্বাভাবিক হতে আরও বেশ কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এমকে





