সরকারের পদত্যাগ, অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠ’ নির্বাচন, বিচার বহির্ভূত হত্যাকান্ডের প্রতিবাদে ২০ দল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মগবাজারে বিক্ষোভ করেছে রমনা থানা ২০ দলীয় ঐক্যজোট।
সকাল ৮.০০টায় মিছিলটি মগবাজার চৌ-রাস্তা থেকে শুরু হয়ে রেলগেইট এলাকায় এসে সমাবেশে মিলিত হয়।
২০ দলীয় ঐক্যজোট রমনা থানার যুগ্ম আহবায়ক ড.আহসান হাবিবের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন- থানা জামায়াতের অফিস সম্পাদক ইউসুফ আলী, প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার, বিএনপি নেতা আতাউর রহমান, জামায়াত নেতা মাহবুবুর রহমান, সিদ্দিকুর রহমান, যুবনেতা তবিবুর রহমান ও ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান প্রমুখ।
ইআর





