যশোর সদর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আবদুর রহিম (৫০) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছন।
বুধবার দিবাগত রাত ১১টার দিকে শহরের কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মোটরসাইকেলে করে নিজ বাড়ি শহরের ঘোপ এলাকায় ফেরার পথে কাঠেরপুল এলাকায় একদল দুর্বৃত্ত চলন্ত মোটরসাইকেলের পিছু ধাওয়া করে রহিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রহিমকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন জানান, খবর পেয়ে তিনি রাতেই হাসপাতালে যান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
এমবি





