বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝিনাইদহ গান্না সাংগঠনিক থানা সভাপতি হাফেজ জসিম উদ্দিনকে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গুলি করে হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর শাখা।


শনিবার সকাল সাড়ে ৭টায় শাখা সেক্রেটারি জে. মাহমুদের নেতৃত্বে বাড্ডার নতুন বাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জে. মাহমুদ বলেন, সরকার রাজনৈতিকভাবে ছাত্রশিবিরকে মোকাবেলা করতে না পেরে গুম খুনের মত নৃশংস পথ বেছে নিয়েছে। গোপন কিলার বাহিনী দিয়ে একের পর এক নেতাকর্মীদের গুম করে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। এমন হিংস্রতা কখনো কোনো রাজনৈতিক দলের কিংবা শাসক দলের এজেন্ডা হতে পারে না।


তিনি সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, অবিলম্বে গোপন কিলার বাহিনী দিয়ে গুম খুন বন্ধ করুন। হাফেজ জসিম উদ্দিনের খুনিদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনুন। অন্যথায় ছাত্রসমাজ ঘরে বসে থাকবে না। ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে অবৈধ ক্ষমতার মসনদ রক্ষা করতে পারবেন না।


এসময় মিছিলে শাখা দপ্তর সম্পাদক আজিজুল ইসলাম সজিব, ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুল কাইয়ুমসহ মহানগরী ও স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ওএফ