২০ দলীয় জোটের ২য় দফায় ডাকা ৪৮ ঘন্টা হরতালের শেষদিনেঢাকা -ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে গাজীপুর মহানগরী ছাত্রশিবির।

এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা এ সময় রাস্তায় আগুন দেয় ও গাড়ি ভাংচুর করে।

আজ বৃহস্পতিবার সকালে রাস্তায় আগুন জ্বালিয়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।

মহানগর শিবিরের শিক্ষা সম্পাদকের নেতৃত্বে মহাসড়ক অবরোধ  করে মিছিল এবং পিকেটিং করা হয়। মিছিলে আরো উপস্তিত ছিলেন টঙ্গী থানা  সভাপতি ও  টঙ্গী কলেজ সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইআর