রাজধানীর কলাবাগানে ছাত্র শিবিরের মিছিলে পুলিশের গুলিতে আহত হয়েছেন ছাত্র শিবিরের এক কেন্দ্রীয় নেতাসহ ৫ জন। এ সময় হাসান নামে শিবিরের এক কর্মীকে আটক করে পুলিশ।

আজ শনিবার সকাল সাড়ে ৭ টায় রাজধানীর কলাবাগান এলাকায় দেশব্যাপী গুম, খুনের প্রতিবাদে ঢাকা কলেজ শিবিরের একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শুরু করলে পুর্বেই টহলরত থাকা কলাবাগান থানা পুলিশ মিছিলকারিদের উপর গুলি বর্ষণ করে। এ সময় পুলিশের গুলিতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক মাহফুজুল হকসহ ৫ জন আহত হয়। একই স্থান থেকে কলাবাগন থানা পুলিশ আটক করে শিবিরের ১ কর্মীকে।

ঢাকা কলেজ শিবির সভাপতির দাবি আমাদের শান্তিপুর্ণ মিছিলে পুলিশ সম্পুর্ণ অন্যায় ভাবে গুলি বর্ষণ করেছে। তিনি বলেন, আমরা আমাদের নেতাদের মুক্তি, দেশব্যাপী গুম খুনের প্রতিবাদে আমাদের এই মিছিল। পুলিশের এই অমানবিক কর্মকান্ডের জন্য তীব্র প্রতিবাদ জানান তিনি।

এ সময় সংগঠনটির ঢাকা কলেজ শিবিরের সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ইআর