করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়ন পরিষদের সচিব ওবায়দুল হক মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২৫জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার চলবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইউনিয়ন পরিষদের সচিব ওবায়দুল হকের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নে। তিনি প্রায় এক বছর থেকে ওই ইউনিয়নে সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন।

চলবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু বলেন, গত মঙ্গলবার (৬ জুলাই) অসুস্থ হয়ে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হন। পরে সেখানে তার শরীরের অবস্থার অবনতি হলে সেখানকার চিকিৎসকরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তিনি মারা যান।

লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, হাসপাতালে থাকা কালীন তার শরীরে করোনা উপসর্গ ছিল।

তিনি আরো বলেন, সবাই সর্তক হয়ে চলাচল করতে হবে। না হলে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশংকা রয়েছে। প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না যাওয়ার পরামর্শ দেন তিনি।

নুরনবী/এমবি