লক্ষ্মীপুরের কমলনগরের হাজিরহাট এলাকায় দিদার হোসেন নামের এক ছাত্রলীগ নেতা পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।এ সময় আরো এক উপজেলা যুবলীগের সদস্য আহত করেছে।
রোববার রাত পৌনে ৮টার দিকে কমলনগরের হাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
দিদার হোসেন কমলনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।ও আহত জুয়েল উপজেলা যুবলীগের সদস্য। গুরুতর আহত দিদার হোসেন ও জুয়েলকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।দিদারের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শেখ কবির হোসেন।
এ ব্যাপারে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে।
ঢাকা,১সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম,কেইউ





