গাইবান্ধা সদরের ভেড়ামারা ব্রিজে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (২৭) এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
বোনারপাড়া রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল হক বিষয়টি নিশ্চিত করছেন।
তিনি জানান, সকাল থেকে অজ্ঞাতপরিচয় ওই যুবক ভেড়ামারা ব্রিজ এলাকায় রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। দুপুর ১২টার দিকে সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই যুবক। অজ্ঞাত ওই যুবকের পরনে চেক লুঙ্গি রয়েছে ও তার মাথা ন্যাড়া।
কেএইচ





