তিন অতিরিক্ত জেলা প্রশাসক নিয়োগসহ প্রশাসনের ৯ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।  
বৃহস্পতিবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত্র পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
আদেশে রংপুর ভূমি সংস্কার বোর্ডের উপভূমি  কমিশনার মো. কামরুল হাসান ফেরদৌসকে ভূমি মন্ত্রণালয়ের উপসচিব, শিল্প মন্ত্রণালয়ের উপসচিব হাসনা জাহান খান ও কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মাহাবুবুল আলমকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি  করা হয়েছে।
অপর এক আদেশে পররাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব হিসেবে শাহ সালাউদ্দিনকে নিয়োগ করা হয়েছে। পল্লী উন্নয়ন ও সমবায়  প্রতিমন্ত্রীর একান্ত সচিব পদে মো. আব্দুল মান্নানকে নিয়োগ দেয়া হয়েছে। এই পদে নিয়োগ পাওয়া মোহাম্মদ আব্দুর রাজ্জাককে প্রত্যাহার করা হয়।
এছাড়া নরসিংদী জেলা পরিষদের সচিব মো. জহিরুল ইসলামকে ঝিনাইদহে,কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের এক্সিকিউটিভ অফিসার একেএম মামুনুর রশিদকে কুমিল্লা এবং মাদারীপুরের রাজৈর উপজেলা নির্বাহি কর্মকর্তা হায়াত-উদ-দৌলা খানকে মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি ও নিয়োগ দেয়া হয়।
[b]ঢাকা, ১৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]