জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যুদ্ধাপরাধী ও জঙ্গি-সন্ত্রাসীরা যেমন রেহাই পাইনি তেমনি বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলাকারীরা যেই হোক রেহাই পাবে না। শনিবার বেলা ১২টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা ডায়াবেটিক সমিতির সম্প্রসারিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সংখ্যালঘুদের ওপর হামলা দেশের সংবিধান ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করা চক্রান্ত উল্লেখ করে তথ্যমন্ত্রী সব দলের প্রতি সতর্ক দৃষ্টি রাখার জন্য সকলের প্রতি আহবান জানান। এসময় জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তি মণি চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
জেড





