বিপুলসংখ্যক জিহাদি বইসহ নাছি বেগম নামের এক নারীকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা-পুলিশ। পুলিশ জানিয়েছে, নাছি বেগম পিরোজপুর জেলার স্বরূপকাঠির প্রাক্তন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টুর স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে খিলগাঁওয়ের একটি বাসায় অভিযান চালিয়ে নাছি বেগমকে গ্রেপ্তার করা হয়। এ সময় ওই বাসা থেকে বিপুলসংখ্যক জিহাদি বই পাওয়া যায়।

মঈনুল ইসলাম বলেন, নাছি বেগমের বিরুদ্ধে খিলগাঁও থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

এমএনজে