বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই সংসদ অধিবেশন কক্ষে এ দৃশ্য দেখা যায়। দুই নেতাকে হাস্যোজ্জ্বল মুখে পরস্পরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়।
জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে জনআকাঙ্ক্ষার ভিত্তিতে সরকার গঠিত হলেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন জাতীয় ইস্যুতে সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য ও রাজনৈতিক উত্তাপ দৃশ্যমান হয়েছে। এমন পরিস্থিতিতে দুই শীর্ষ নেতার এই সৌহার্দ্যপূর্ণ আচরণ রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শুধু প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাই নন, রাষ্ট্রপতি নির্বাচনের পর সংসদ অধিবেশন কক্ষের পরিবেশেও ছিল সৌহার্দ্যের আবহ।
ফলাফল ঘোষণার পর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন।
এ ছাড়া রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের কপালে চুমু দিয়ে শুভেচ্ছা জানান এবং তার দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।
রাজনৈতিক অস্থিরতা ও মতবিরোধের বিপরীতে জাতীয় সংসদে এমন সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে।
এস