গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মৌচাকের ভান্নারা এলাকার অগ্নিকাণ্ডে ৪টি দোকানসহ ১০টি ঘর ও মালামাল পুড়ে গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বল জানান, বৃহস্পতিবার রাতে ভান্নারা এলাকার আওলাদ হোসেনের ভাড়া বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ওই বাড়ির ছয়টি ঘর ও পাশের টেইলার, ফার্নিচার এবং মুদিরসহ চারটি দোকান ও মালামাল পুড়ে গেছে।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি পরিমাণ প্রায় ৪ লাখ টাকা হতে পারে বলেও জানান তিনি।

কেএইচ