রাজধানীর মিরপুর রূপনগরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আল-আমিন জনি (৩২) নামে এক যুবক ‍নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত আড়াইটায় স্ট্যান হাউজিংয়ের সামনে এ ঘটনা ঘটে।

র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আনু মং জানান, রাত আড়াইটার দিকে র‌্যাবের টহলরত সদস্যদের কাছে কয়েকজন যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হয়। র‌্যাবের সদস্যরা তাদের থামতে বললে তারা গুলি ছোড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে গুলি ছুড়লে ‘বন্দুকযুদ্ধে’ ওই যুবক গুলিবিদ্ধ হন।

গুরুতর আহতাবস্থায় জনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলেও জানান তিনি।

এআই