রাজধানীর মিরপুরের রূপনগর থানাধীন মিল্কভিটা এলাকায় অবস্থিত পেন্টাগন গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করছেন।
একদিন আগে ওই কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে সোমবার সকাল থেকেই কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন শ্রমিকরা।
কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছয় প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শামীম শিকদার।
এ ব্যাপারে কারখানার মালিক পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





