বন বিভাগের খুলনা জোনের ১০ দিন ব্যাপি বন্যপ্রাণী অপরাধ দমন ও ফরেনসিক ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষন কর্মশালা শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের প্রধান পরিচালক এ এস এম জহির উদ্দিন আখনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: আহসান হাবীব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশর বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের কো-অডিনেটর ড. তপন কুমারদে, বিভাগীয় বন কর্মকর্তা মো: সাজ্জাদুজ্জামান, বন্যপ্রাণী ব্যবস্থাপনাও প্রকৃতি সংরক্ষণের খুলনা বিভাগীয় কর্মকর্তা নির্মল কুমার পাল, যুব উন্নয়ন যশোরের উপ-পরিচালক মুসা কালিমুল্লাহ।
বন্যপ্রাণী অপরাধ দমনের প্রধান বন সংরক্ষক রবীন্দ্র কুমার বিশ্বাসের উপস্থাপনায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের আয়োজনে এবং বাংলাদেশের বন্যপ্রণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে খুলনা জোনের ৯ জেলার বন বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং ১৫টি সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা সহ ৩০ জন প্রতিনিধি এ প্রশিক্ষণে অংশ গ্রহন করেছেন।
আগামী ২২ ফেব্রুয়ারি প্রশিক্ষন শেষ হবে বলে জানা গেছে।
সাইফুল্লাহ





