সুনামগঞ্জের ছাতক উপজেলার বাহাদুরপুর গ্রাম থেকে ১৩৮ বোতল মদসহ বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, উপজেলার বাহদুরপুর গ্রামের বাসিন্দা মুজিবুর রহমান (৪৫) ও তার ছেলে রকিব আলী (২৫)।

ছাতক থানার অফিসার ইন চার্জ (ওসি) মোহাম্মদ হারুণ অর রশীদ চৌধুরী বলেন, সকালে বাহাদুরপুর গ্রামে পৃথক অভিযান চালানো হয়। এ সময় মুজিবুর রহমানের বাড়ি থেকে ৯৬ বোতল ও তার ছেলে রকিবের কাছ থেকে ৪২ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ উদ্ধারসহ তাদের আটক করা হয়।

কেএইচ