নীলফামারীর ডোমারে এক বখাটে জামাইয়ের হাতে শাশুড়ি মারধরের শিকার হয়েছে। মারধরের শিকার শাশুড়ি হলেন, আর্জিনা বেগম (৪২)। তিনি জেলার ডোমার উপজেলার মির্জাগঞ্জ মফিজপাড়া গ্রামের ময়নুল হকের স্ত্রী।
জামাইয়ের লাঠির আঘাতে আর্জিনা গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ঘটনাটি ঘটে জেলার ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বটতলী গ্রামে। আহত আর্জিনা বেগম জানায়, ডোমার বাজারের মৎস্য ব্যসায়ী আব্দুল মালেক সরকারের ছেলে বাবুর (৩০) সাথে তার মেয়ের বিয়ে হয়।
বিয়ের পর থেকে তার মেয়ে মনিরা বেগমকে নির্যাতন করে আসছে তার শ্বশুর বাড়ীর পরিবার। দুপুরে তিনি তার নাতিকে বাড়ীতে নিয়ে যান। বিকালে নাতিকে দিয়ে যাওয়ার সময় তার জামাই বাবু গাছের ডাল ভেঙ্গে তাকে মারতে থাকে।
এক সময় তার বুকের কাপড় ছিড়ে তাকে লাঞ্চিত করতে থাকে। এ সময় বাবুর ভাই সুমন এসে ও তাকে প্রচন্ড মারধর করে। মারের আঘাতে তিনি অসুস্থ হয়ে পরলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
তিনি দাবী করেন, তার মেয়েকে তারা ঘড়ের ভিতর আটকিয়ে রেখেছে যাতে সে আমাদের সাথে যোগাযোগ করতে না পারে। এর আগেও তার জামাই তাকে নানা হুমকি দিলেও মেয়ের সংসারের কথা চিন্তা করে তিন কিছু বলেননি।
তিনি এ অত্যাচারের বিচার সহ আমার মেয়েকে উদ্ধারের জন্য আইনশৃংখলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছেন।
এমআর





