সাবেক নির্বাচন কমিশন অর্থ্যাৎ রকিবউদ্দিন কমিশনের ওপর প্রধানমন্ত্রী সর্বোচ্চ সন্তোষ প্রকাশ করেন এবং তাদের কার্যক্রমের ভূয়সী প্রসংশা করে তাদেরকে ধন্যবাদ দেন। রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সাথে তার সংসদের কার্যালয়ে সাক্ষাৎ শেষে একথা জানান সদ্য প্রাক্তন নির্বাচন কমিশনার কাজী রকিরউদ্দীন আহমদ।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছি, বিদায়ী সালাম দিয়েছি। উনি (প্রধানমন্ত্রী) আমাদের থ্যাংকস দিয়েছেন।’ সাক্ষাতের সময় সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল মোবারক, মোহাম্মদ আবু হাফিজ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী, মো. শাহনেওয়াজ এবং ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। সিইসি বলেন, ‘আমরা বিদায়ী কমিশন। আমরা উনাকে সালাম দিয়ে গেলাম। মঙ্গলবার রাষ্ট্রপতিকে সালাম দেবো।’

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ইসির পাঁচ বছরের কার্যক্রম তুলে ধরেছেন কি না এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমরা উনাকে বলেছি, আলোচনা করেছি।’ নতুন কমিশন নিয়োগে প্রধানমন্ত্রীর কাছে বর্তমান কমিশন কোনো প্রস্তাব করেছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের সুপারিশ করার কোনো বিষয় নয়। এটি রাষ্ট্রপতির এখতিয়ার।’

নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, আমরা সন্ধ্যা সোয়া ৬টার দিকে সংসদ ভবনে প্রবেশ করেছি। প্রধানমন্ত্রীর সঙ্গে আধাঘণ্টার মতো বৈঠক করেছি। বৈঠকে আমাদের বিদায়ের কথা জানিয়েছি।

প্রসঙ্গত, মঙ্গলবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন তারা। এরপর ৮ ফেব্রুয়ারি বিদায় নেবে এ কমিশন। আগামী ৮ ফেব্রুয়ারি সিইসিসহ চার কমিশনারের মেয়াদ শেষ হচ্ছে। নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজের মেয়াদ শেষ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।

জেড