কুয়াকাটার নয়াপাড়ায় বাড়ির সীমান নিয়ে বিরোধের জের ধরে একই বাড়ির দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহতদের কুয়াকাটা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হলেন, রিপন (৩০), জাহাঙ্গীর (২৫), মনির (২৩), কাজল (২৭), শাহিন (৩০) ও পারভিন (২৩)।
প্রত্যক্ষদর্শী ও আহত পরিবারের সুত্রে জানাগেছে, নয়াপাড়া গ্রামের একই বংশের পাশিপাশি বাড়ির প্রবেশ পথের রাস্তা নিয়ে বিরোধ চলছিল। সোমবার বেলা আড়াইটার সময় রাস্তার গাছ উপড়ে ফেলাকে কেন্দ্র করে এ সংর্ঘষ ঘটে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কামরুজ্জামান জানিয়েছেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মাকসুদুর রহমান বলেন, দুই পক্ষের সংর্ঘষের খবর পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই গ্রুপই পৃথক পৃথক অভিযোগ এনে মহিপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
এমআইএস





