রংপুর জেলার আট উপজেলায় বিভিন্ন এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মামলার চার্জশিটভুক্ত ৯০ আসামিকে গ্রেফতার করেছেন।

বৃহস্পতিবার (০৯ জুন) দিবাগত রাত থেকে শুক্রবার (১০ জুন) সকাল পযর্ন্ত তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানান, গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতা ও চুরি ডাকাতিসহ সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।

রংপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল ফারুক জানান, রমজান মাসে সন্ত্রাসীরা যাতে কোনো ধরনের অপরাধ কার্যক্রম না চালাতে পারে তার জন্য অভিযান অব্যাহত থাকবে। নগরীর বিভিন্ন পয়েন্ট পুলিশের নজরদারিতে রয়েছে।

আসামিদের সকালে আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

এমই