রাজধানীর বনানীতে পূর্ব পাকিস্তানের সাবেক গভর্ণর মোনায়েম খান পরিবারের দখলে থাকা স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে অভিযান শুরু হয়।

অভিযান শেষে বিকালে এক সংবাদ সম্মেলনে উত্তর সিটি করপোরেশনের মেয়র অনিসুল হক বলেন, বনানী কবরস্থানের পাশে ১০ কাঠা জমি ৫০ বছর ধরে অবৈধভাবে দখল করে রেখেছিল মোনায়েম গং। আজ (বৃহস্পতিবার) এ সম্পত্তি উদ্ধার করা হলো।

ওই জমিটি বাউন্ডারী দিয়ে ঘেরাও করা ছিল। একটি গাড়ির শো'রুমও ছিল সেখানে।

মেয়র জানান, দখলমুক্ত এই জমি রাস্তা প্রসারণের কাজে ব্যবহার করা হবে। স্থানীয়দের বসার স্থান হিসেবেও এটি ব্যবহার করা যেতে পারে।

দেশের অন্যান্য বেদখলকৃত জমি উদ্ধারে বিশেষ আদালত গঠনের দাবি জানান আনিসুল হক।

এতদিন কেন এই জমি দখলমুক্ত করার উদ্যোগ নেয়া হয়নি তা খতিয়ে দেখতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এমবি