মাগুরার নবাগত জেলা প্রশাসক মাহবুবর রহমান জেলায় কর্মরত বিভিন্ন পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তারেক, নির্বাহী ম্যাজিস্ট্রেট আকবর হোসেন, আশ্রাফুল আলম, সুমি আক্তার, এনডিসি নবিক হাসান তরফদার প্রমুখ।

এছাড়া সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- বুলু শরীফ, সাইদুর রহমান, আরজু সিদ্দিকী, শামীম খান, কবির হোসেন, আবু বাসার আখন্দ, শফিকুল ইসলাম শফিক, সঞ্জয় রায়, দেলোয়ার হোসেন, শেখ ইলিয়াস মিথুন, শরীফ তেহরান টুটুল, আরাফাত হোসেন, খায়রুজ্জামান সবুজ প্রমুখ।

সভায় জেলার বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে নবাগত ডিসিকে অবহিত করেন সাংবাদিকরা। একই সঙ্গে জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরে সমাধানের সুপারিশও করা হয়।

ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই