কুষ্টিয়ার কুমারখালিতে দুই দিনব্যাপী নারী উন্নয়ন ফোরাম সদস্যদের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

কুমারখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহেলা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান, উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট’র (ইউজেডপিজি) সিনিয়র সহকারী সচিব গিয়াস উদ্দীন প্রমুখ।

কেএইচ