নিষ্ঠুরতা, নির্মমতা, নৃশংসতা। মায়ের সামনে তিন মেয়েকে কুপিয়ে হত্যা করেছেন পাষণ্ড বাবা। শুক্রবার ভোররাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার মগনামা গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক কলহের জেরে বাবার নৃশংসতার শিকার শিশুরা হলেন আয়েশা সিদ্দিকা (১১), শিউলি জান্নাত (৯), জান্নাত (দেড় বছর)।
চকরিয়া থানার ওসি প্রভাস চন্দ্র জানান, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ভোরে স্ত্রী ঘর থেকে বাইরে গেলে এর জেরে তিন কন্যাকে গলা কেটে হত্যা করে বাবা আব্দুল গনি।
পরে পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ তিনটি উদ্ধার করে। এ বিষয়ে ঘাতক বাবাকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও তিনি জানান।
এআর





